দ্যা ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রাহমানকে সভাপতি ও আজকালের খবর’র প্রতিনিধি রিজভী আহমেদকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রুরু থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ২০২০-২১ মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হারুন-অর-রশিদ, খুর্শিদ রাজীব যুগ্ম সাধারণ সম্পাদক, অন্তর রায় প্রণব, জুয়েল মামুন, কোষাধ্যক্ষ ওয়াসিফ রিয়াদ, দপ্তর সম্পাদক রাশেদ শুভ্র, সাংগঠনিক সম্পাদক আশিক ইসলাম, প্রচার সম্পাদক শাহিনুর খালিদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদ হোসেন, কার্যনিবাহী সদস্য রায়া রামিসা রীতি, জাহাঙ্গীর আলম, আসিফ আহমেদ দিগন্ত, তানভীর আহমেদ ও ফুয়াদ পাবলো। এছাড়া সদ্য বিদায়ী কমিটির সভাপতি মর্তুজা নুর ও সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
