গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে ‘লং মার্চ টু ইউজিসি’ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের

ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি বহাল এবং সংস্কারের দাবিতে ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচী পালন করবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ জন্য আজ রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশন এলাকায় জড়ো হচ্ছেন তারা। আরো শিক্ষার্থী এলে লং মার্চ শুরু করবেন বলে তারা জানিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছে, আগের শিক্ষাবর্ষের মতো এবারও ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চান তারা। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অভিমুখে লং মার্চ করবেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভাষ্য, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে সময় ও অর্থ সাশ্রয় হয়, ভোগান্তি কমে। নিম্ন আয়ের পরিবারের সন্তানদের ভর্তির সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে পরীক্ষা নিলে অনেকে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

তারা বলছেন, গুচ্ছ থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা ভর্তি পরীক্ষা নিলে অনেকে অর্থের অভাবে আবেদন করতে পারবেন না। পাশাপাশি খরচ ও ভোগান্তি বাড়বে। এ কারণে গুচ্ছ বহালের দাবিতে আন্দোলন করছেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.