কোনো মানুষ শীতে কষ্ট করবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শৈত্যপ্রবাহ একটি প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত। কোনো মানুষ শীতে কষ্ট করবে না। সেজন্য প্রতিটি শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী এমআর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সব ধরণের দুর্যোগ মোকাবেলায় সাফল্য অর্জন করেছে।

তিনি সবসময় জনগণের পাশে ছিলেন, আছেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ্। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের শীতার্ত প্রায় ৪ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী থানার ওসি (তদন্ত) মোন্তাছির বিল্লাহ, শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.