এইমাত্র পাওয়া

সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস, রাতে আরও কমবে

দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। রাতের বেলায় তাপমাত্রা আরও কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশার কারণে দিনের প্রায় বেশিরভাগ সময় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। তীব্র ঠান্ডার কারণে খেটে খাওয়া দিন মুজুর ও শ্রমজীবী মানুষকে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, চুয়াডাঙ্গা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ১০ থেকে ১৩ কিলোমিটার প্রবাহিত হচ্ছে। দুপুরের দিকে সূর্যের দেখা যাওয়ায রাতে ঠান্ডার পরিমান আরোও বেড়ে যায়। দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, জেলার শীতার্ত মানুষকে তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষায় জেলা প্রশাসন প্রায় ১ লক্ষ ২০ হাজার শীতবস্ত্র উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.