শিক্ষাবার্তা ডেস্কঃ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন আবদুল হালিম সরকার। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস কর্তৃক “হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড-২০১৯” গ্রহণ করেন লক্ষণখোলা আলহাজ্জ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল হালিম সরকার। তিনি ঢাকা শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষক ও সিপিডি-২ এর মাস্টার ট্রেইনার। অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় গত ২৭ ডিসেম্বর( শুক্রবার) ঢাকার বিজয়নগরস্থ হোটেল অর্নেট’র জিনিয়া হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি সহ সারা দেশের ৩৫ জন প্রতিষ্ঠান প্রধান( প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) কে এ সম্মানে ভূষিত করা হয়। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনির হোসেন’র সভাপতিত্বে ও এমএইচ আরমান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন সুপ্রিম কোর্টের বিচারপতি খাদে মুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন শাহ আলম চুন্নু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক গেদূচাচা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আইপি টিভি ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ খান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপি’ র চেয়ারম্যান এম নাজিমউদ্দীন আল আজাদ।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল