এইমাত্র পাওয়া

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদারীপুরঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানের মধ্য দিয়ে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারি চাকুরী আইন, সরকারি কর্মচারী আচরণ ও শৃঙ্খলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক ব্যবহার এবং আচরণ যথাযথ প্রয়োগে দক্ষ করার লক্ষে শুক্রবার মাদারীপুর জেলা সমন্বিত সরকারিঅফিস ভবনের হল রুমে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রশিক্ষণে জেলার ৪০ জন প্রধান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।

প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) ড. মো. আতাউল গনি।

উদ্বোধক ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ( সাধারন প্রশাসন) মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.