বগুড়াঃ শাজাহানপুর দাড়িগাছা উচ্চ বিদ্যালয়ে অবিভাবকদের শান্তিপূর্ণ মানববন্ধনে বহিরাগতদের হামলায় শিক্ষার্থী আহত। বগুড়া শাজাহানপুরে দাড়িগাছা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বহিরা এলাকা হতে কমিটির সভাপতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে অবিভাবকরা।
রোববার(৫ জানুয়ারি)বেলা ১১ ঘটিকায় দাড়িগাছা ইসলামি উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন করেন। অবিভাবকরা বলেন জানান, শাজাহানপুরে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে প্রধান শিক্ষকে অপহরণ করে বহিরাগত স্কুলের সভাপতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করছি।
তারা আরও বলেন,প্রধান শিক্ষক মো. মোবারক আলীকে সন্ত্রসী, চাঁদাবাজ খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি ও ফজলুল হক উজ্জ্বল নির্বহী সদস্য, খরণা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে প্রধান শিক্ষক কে অপহরনের প্রতিবাদে মানববন্ধন করছি।
এদিকে মানববন্ধন চলাকালীন সময়ে দুই গ্রুপের মাঝে পাল্টা ধাওয়া পাল্টায় দুই জন আহত হয়েছেন। আহত শিক্ষার্থী হুমায়ন আহম্মেদ বলেন,মানববন্ধনে আমরা না গেলে আমাদেরকে জোরপূর্বক করে নিয়ে যেতে চায়।না যেতে চাইলে গলা ধাক্কা দিয়ে নিয়ে যায়ার সময় আমি আহত হয়।
অপরদিকে মানববন্ধনকারীদের পক্ষ থেকে জানান, শান্তিপূর্ণ মানববন্ধনে আওয়ামী লীগের কিছু নেতার ইন্দ্রনে স্কুলের মধ্যে লোক গিয়ে ছাত্রদেরকে উষ্কে দিয়েছে ও মারামারি সৃষ্টি করেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
