মোহাম্মাদ শাহজামান শুভ-তিতাস (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক সরকারকে শিক্ষা ক্ষেত্র বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক প্রদান করেন বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ নামে এ সংগঠনটি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে বিজয় উৎসব-২০১৯ উপলক্ষে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যায় হোক মহান বিজয় দিবসের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা,গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের চেয়ারম্যান ড.শাহ জাহান মাহমুদ।
বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আশরাফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন,এফ এ সুমন সরকার( বি.ই.এস.এ রেজিস্ট্রেশন অধিদপ্তর ঢাকা),বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি কায়সার আহমেদ পলাশ প্রমুখ।
অনুষ্ঠান শেষে গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক সরকারকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা পদকটি তোলে দেন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি।
তাকে এ সম্মাননা পদকে ভূষিত করায়, সাংবাদিক এস এ ডিউক, স্কুলস এম্বাসেডর মোহাম্মদ শাহজামান, মো.আক্তার হোসেন (শিক্ষক নেতা এবং প্রধান শিক্ষক বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
