ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার সময় শিক্ষার্থীদের মবের সামনে ভুলে এনএসআই কর্মকর্তার নাম বলে ফেলেছিলেন। আজ রবিবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “গতকাল ২৯ ডিসেম্বর রাজু ভাস্কর্যের পাশে মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে ঘৃণাসূচক গ্রাফিতি মুছতে গিয়ে ভুলবশত অতিরিক্ত পরিচালক জনাব শাহজাহানের নাম উল্লেখ করি। প্রকৃতপক্ষে এনএসআই-এর কোনো কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
এর আগে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাদের সমালোচনার মুখে ঢাবি প্রক্টরিয়াল বডি এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে নিয়ে ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
