লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সুফিয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই ভবন উদ্বোধন করতে গিয়ে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। জানা গেছে, ওই বিদ্যালয়ে ৭৪ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)। ভবনটি নির্মানের দায়িত্ব পায় জাহেদুল ইসলাম সোহেল নামে এক ঠিকাদার।
ভবন নির্মাণের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তুলেন স্থানীয় লোকজন। কিন্তু ঠিকাদার প্রভাবশালী হওয়ায় তার নিম্নমানের কাজ বন্ধ হয়নি। গত ২৫ ডিসেম্বর ওই ভবন উদ্বোধন করতে গিয়ে অনিয়ম দেখতে পায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। তিনি এ সময় ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)কে নির্দেশ দেন। তবে অনিয়মের অভিযোগ ঠিকাদার জাহেদুল ইসলাম সোহেল অস্বীকার করলেও হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নাজির হোসেন বলেন, আমি এ উপজেলায় যোগদানের আগেই ওই ভবনের মুল কাজ গুলো শেষ হয়ে গেছে। তারপরও আমি যেসব অনিয়ম পেয়েছি সেই গুলো বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
