এইমাত্র পাওয়া

ক‌াউ‌ন্সিলর প‌দে নৌকার ৮০৯ মনোনয়ন বিক্রি

আসন্ন ঢাকা উত্তর ও দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রথম দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৮০৯ জন ক‌াউ‌ন্সিলর প্রার্থী।উত্তরে ৩৩৬ জন কাউন্সিল প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। আর দক্ষিণে ৪৭৩ জন, এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ৯৬ জন মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়া ২ দিনে মেয়র পদে ঢাকা দক্ষিণে-৭ জন এবং উত্তরে-৯ জন মনোনয়ন সংগ্রহ করেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থে‌কে ধানম‌ন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে ক্ষমতাসীন দল। চলবে ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আওয়ামী লীগ সভাপ‌তির কার্যাল‌য়ের পুরাতন ভব‌নে উত্তর এবং নতুন ভব‌নে দক্ষিণ সি‌টি কর‌পো‌রেশ‌নের কাউ‌ন্সিলর প্রার্থী‌দের অা‌বেদন বিতরণ করা হ‌য়।

একই স‌ঙ্গে মেয়র প্রার্থী‌দের আবেদন ফরমও বিতরণ করা হ‌চ্ছে। উল্লেখ্য, কাউ‌ন্সিলর প‌দে অা‌বেদন ফি আবেদনপত্রের ফি ১০,০০০ (দশ হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটিতে কাউ‌ন্সিলর সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। অার দ‌ক্ষি‌ণে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.