এইমাত্র পাওয়া

আড়াইহাজারে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি:

আড়াইহাজারে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার সকাল ১১টায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভা কক্ষে ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম ।

বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুল কাদির, আড়াইহাজার হর্টিকালচার ইনচার্জ মোঃ নাসিরউদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক, সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন, গোপালদী পৌরসভার প্যানেল মেয়র আলী আজগর, অধ্যাপক মোজাম্মেল হক, আনোয়ার হোসেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার লাল মিয়া, প্রথম আলোর সাংবাদিক গোলাম রাব্বানী শ্যামল, দৈনিক সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম, বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান, যায়যায়দিনের রফিকুল ইসলাম রানা, আমাদের সময়ের শাহজাহান সিরাজ, দৈনিক জনতার হাবিবুর রহমান, দৈনিক ইনকিলাবের আল-আমিন ভূঁইয়া, সাংবাদিক বাদল আহমেদ, শাহজাহান কবির, মোঃ জিয়াউর রহমান, শহিদুল ইসলাম, শিক্ষক নেতা রাসেল মিয়া, কবি ও সাহিত্যিক মোশারফ মাতুব্বর, জুয়েল রানা, আমাদের আড়াইহাজারের চীফ ফটো গ্রাফার কামরুল ইসলাম, ছাইদুল ইসলাম, শিক্ষক রুহুল আমিন বকুল প্রমুখ। সভায় ইত্তেফাকে প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া ও ইত্তেফাকের সাবেক আড়াইহাজার সংবাদদাতা কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের জন্য মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.