পাবনাঃ পাবনার চাটমোহরে এক মাদ্রাসাশিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন রাতেই চাটমোহর থানায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন।
অপহৃত শিক্ষার্থীর নাম রমজান আলী (১২)। সে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রমজান আলী বাড়ি থেকে তার নানার বাড়ি আটঘরিয়া যাওয়ার জন্য বের হয়। কিন্তু সে আর নানার বাড়ি যায়নি, পথিমধ্যে অপহৃত হয়। বিকেলে অপহরণকারীরা রমজানের বাড়িতে ফোন করে মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করে। পরে আবার ১৫ হাজার টাকা দিলে ছেলেকে ছেড়ে দেবে বলে জানান মা ময়না খাতুন। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অপহরণকারীরা মাত্র ১৫ হাজার টাকা দাবি করেছে, বিষয়টি সন্দেহজনক। তারপরও পুলিশ অপহৃত মাদ্রাসাছাত্রকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করতে কাজ করছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
