এইমাত্র পাওয়া

দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

অনলাইন ডেস্ক :জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরোববার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠকে জানানো হয়, ৩৯তম বিসিএসের মাধ‌্যমে ৪ হাজার ৬০৭ জন নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এর পাশাপাশি সেবা বৃদ্ধির জন্য ১০ হাজার নার্স নিয়োগ করা হয়েছে। অন্যান্য জনবল নিয়োগ কার্যক্রমও চলছে।পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বৈঠকে সভাপতিত্ব করেন।

 বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান, আবিদা আনজুম মিতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.