কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে চলেছে রোববার (২৭ অক্টোবর)। তবে ৫৬টি সাধারণ আসন ও ২৫টি কোটা আসনসহ মোট ৯০ টি আসন এখনও ফাঁকা রয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান। তিনি বলেন, সাধারণ এক হাজার ৩০টি আসনের মধ্যে ৬৫ টি এবং কোটা ৫৬টি আসনের মধ্যে এখনো ২৫টি আসন ফাঁকা রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, “সব বিভাগে একযোগে ক্লাস শুরু করবে এবং তাদের স্ব স্ব উদ্দীপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করবে। আর সিট খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন চালু থাকবে।
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৭ এপ্রিল। এছাড়া বি ইউনিটের গত ৪মে এবং সি ইউনিটের গত ১১মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
