ডিগ্রি পাস কোর্সের ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ (শিক্ষার্থী কর্তৃক) ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর এবং প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার তারিখ (শিক্ষার্থী কর্তৃক) ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর করা হয়েছে।

 বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়নের তারিখ (কলেজ কর্তৃক) ৪ নভেম্বর থেকে ৫ নভেম্বর এবং সোনালী সেবার মাধ্যমে টাকা/ফি জমা দেওয়ার তারিখ (কলেজ কর্তৃক) ৬ নভেম্বর থেকে ৭ নভেম্বর করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ (যেমন-ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি) করতে পারেননি, সে সকল কাজও সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.