নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ববি ছাত্রদল

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ভূমিকায় রয়েছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিগত দিনের মত ক্যাম্পাসের বাইরে সাংগঠনিক কার্যক্রম করতে দেখা গেছে তাদের (ছাত্রদল)। এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট ও কলম উপহার দেওয়া হয়। সোমবার (২১ অক্টোবর) সকালে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয় তাঁদের(শিক্ষার্থীদের)।

ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা এই প্রতিবেদকের সাথে। তারা জানান, আমরা ছাত্রদলের পক্ষ হতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এসেছি। ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী হয়ে ছাত্রলীগ যাতে কোন ষড়যন্ত্র না করতে পারে সেজন্য আমাদের অবস্থান থাকবে।আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই। যেকোন যৌক্তিক দাবি ও সাধারণ শিক্ষার্থীদের হয়ে ববি ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা রাখবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক এমডি সিহাব বলেন, মেধা-মনন ও সৃজনশীলতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে আমরা তাদেরকে পাশে থাকার আহ্বান জানিয়েছি।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য মোশাররফ হোসেন বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে শিক্ষা ঐক্য প্রগতিকে ধারণ করে সবসময় সাধারণ ছাত্র ছাত্রীর কল্যাণের জন্য ছাত্র রাজনীতি করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছার সাথে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্পর্কে অবহিত করি।একই সাথে সকল নবীন শিক্ষার্থীদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতকা তলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন ববি ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক এম.ডি. সিহাব, সহ-প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, সদস্য মোশাররফ হোসেন, সাব্বির হোসেন, মিজান, সাকিব আল হাসান, সোহানুর রহমান সিফাত সহ অনেক নেতৃবৃন্দ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.