এইমাত্র পাওয়া

বরিশালে নিখোঁজ মাদরাসাশিক্ষার্থীর মরাদেহ ভাসছিল খালে

বরিশালঃ বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের একদিন পর ইয়াসিন (১৫) নামে এক শিক্ষার্থীর মরাদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।   

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে ইয়াসিন নিখোঁজ ছিল। 

জানা যায়, ইয়াসিন উপজেলার তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে।উপজেলার আউয়ার দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। সে পবিত্র কোরআনের ২৪ পারা হিফজ সম্পন্ন করে। 

গত বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার আউয়ার দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিন নিখোঁজ ছিল। এরপর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের উত্তর পাশে কবির মোল্লার স্বমিল সংলগ্ন খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্বার করে। মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে ইয়াসিনের পরিচয় শনাক্ত করা হয়।                                                                                       

বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, ইয়াসিনের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.