উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন ডিজি মো. ইউনুছ আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. ইউনুছ আলী। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোঃ ইউনুছ আলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) হিসেবে সংযুক্ত ছিলেন। 

একই প্রজ্ঞাপনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট ও পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর ডিজি নিয়োগ করা হয়েছে। 

এরমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম মোস্তফা কামালকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ডিজি করা হয়েছে। অন্যদিকে, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মালেককে বিয়াম ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.