১৩ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ১৩ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৭ অক্টোবর) তাদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি কর্মকর্তাদের ২৪ অক্টোবরের মধ্যে অবমুক্ত করতে বলা হয়েছে। এ ছাড়াও বদলি কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য বিবরণী হালানাগাদ করে বর্তমান কর্মস্থলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনলাইনে অগ্রায়ন করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.