এইমাত্র পাওয়া

শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহন হিদানকায়ো

ঢাকাঃ ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকায়ো। শুক্রবার (১১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টার (বাংলাদেশ সময় বিকাল ৩ টা) দিকে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে।

নিহান হিদানকায়ো হিবাকুশা নামেও পরিচিত। এটি হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। সংস্থাটিকে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের পক্ষে ও পারমানবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে এর শক্তিশালী সাক্ষীর সাক্ষের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ‘পরমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা ও পারমাণবিক অস্ত্র যে আর কখনও ব্যবহার করা উচিত নয় তা সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য হিবাকুশা শান্তি পুরস্কার পাচ্ছে।’

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে লিটল বয় ও ফ্যাট ম্যান নামে দুইটি পারমাণবিক বোমা ফেলা হয়। সেই দুইটি পারমানবিক বোমার প্রত্যক্ষদর্শীরা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার সংগ্রামে তাদের জীবন উৎসর্গ করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.