এইমাত্র পাওয়া

৯ দিনের ছুটি পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তানজিদ শাহ জালাল ইমন বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ৯ দিনের ছুটিতে যাচ্ছেন।

শ্রী শ্রী দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাম উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ৯ অক্টোবর (বুধবার) থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত এ ছুটি চলবে।

রবিবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।

নোটিশে জানানো হয়, ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও অফিসিয়াল কার্যক্রম। সেই সাথে, ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।এছাড়া ১৭ অক্টোবর থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম চলবে। ক্যাম্পাস বন্ধ থাকাকালীন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবা চালু থাকবে বলেও জানানো হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১০/২০২৪

 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.