উত্তরের জেলা লালমনিরহাটে শীত জেঁকে বসেছে। গত ৩ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। শীতার্ত মানুষজনের মাঝে ইতোমধ্যে সরকারিভাবে শীত বস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। বুধবার মধ্য রাতে জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকাগুলোতে শীত বস্ত্র বিতরণ করেন ওই উপজেলার ইউএনও সামিউল আমিন ও তার সহধর্মিনী ওই উপজেলার এসি ল্যান্ড শামীমা সুলতানা দম্পতি।
অসহায়দের মধ্যে কম্বল বিতরণ তারা তিস্তা তীরবর্তী সিঙ্গিমারী, গড্ডিমারী ও সির্ন্দুনা ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাতীবান্ধা রেলওয়ে স্টেশন, হাট-বাজারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষজনের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌস আহম্মেদ ও ইউনিয়ন চেয়ারম্যান-সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, উত্তরের জেলাগুলোতে শীত দেখা দিয়েছে। শ্রমজীবী মানুষজন কষ্টে কাজ কর্ম করছেন। তাদের মাঝে শুধু সরকারি ভাবে নয়, সবাইকে শীত বস্ত্র নিয়ে এগিয়ে আসতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
