ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৫ অক্টোবর) দুপুরে কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদকসেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষ্যমবিরোধী ছাত্র গণ-আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অনুপম সাহা ও সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল হাসানসহ নেতাকর্মীরা রয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
