নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রোফেশনাল মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে বাউবির স্কুল অব বিজনেস।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রোগ্রামের মেজর এরিয়া- মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম।
আবেদনের যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে সিজিপিএ অন্তত ২.৫০ থাকতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে জানতে এখানে https://www.bou.ac.bd/BOU/Admission ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল