এইমাত্র পাওয়া

সংশোধন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক ।।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে একটি সভা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এনটিআরসিএ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। যা আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠানপ্রধান হতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়েছে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.