নিউজ ডেস্ক।।
বাগেরহাটের রামপাল উপজেলার গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত মন্ডল জানান, নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
আর চার জনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহনাজ মোশাররফ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ নয় জনের লাশ আমাদের হাসপাতালে এসেছে। মৃত অবস্থায় তাদের আনা হয়।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল।
অপরদিকে, গুনাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ চার জনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। যারা নিহত হয়েছেন তারা সবাই একই পরিবারের সদস্য। মোংলা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আ. রাজ্জাকের পরিবার। দুর্ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার নিহত হয়েছেন, তার বাড়ি বাগেরহাটের রামপালে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
