স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষক-কর্মচারীদের দুই মাসের বেতনের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই ও আগস্ট মাসের আর্থিক অনুদানের সরকারি ‍অংশের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষক-কর্মচারীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে অর্থ উত্তোলন করতে পারবেন।

মঙ্গলবার অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের জুলাই ও আগস্ট দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৮ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটিড, স্থানীয় কার্যালয়ে ২৪/০৯/২০২৪ খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ আগামী ২৬/০৯/২০২৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে এপ্রিল মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.