এইমাত্র পাওয়া

শিবপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নরসিংদীঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্নপদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে নরসিংদীর শিবপুর উপজেলার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিবপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি-বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে যা শিক্ষার গুণগত মান উন্নায়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল স্টেকহোল্ডারদের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপার সহ শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.