এইমাত্র পাওয়া

১০ম গ্রেডের এক দফা দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানবন্ধন

টাঙ্গাইল প্রতিবেদকঃ জেলার ধনবাড়ীতে ১০ম গ্রেডের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকরা।

সোমবার(২৩ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা পরিষদের সামনে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর সড়কে দাবী উল্লেখিত বিভিন্ন ধরণের প্লে-কার্ড, ব্যানার, ফেস্টুন হাতে ¯েøাগানে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা ।

পানকাতা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহুল আমীন মুক্তার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন-বানিয়াজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সমতকুড় হাজী আব্দুল খালেক সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকারী শিক্ষক শারমিন জাহান, মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্নাফ হাসান, আবু সাঈদ ও শিক্ষকদের দাবীর সাথে একত্মতা ঘোষণা করে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালসহ ১০ম গ্রেড সমন্বয়ক নরিল্যা দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল জব্বার সহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নের যৌক্তিকতাসমূহ দাবী করে অর্ন্তবর্তীকাল সরকারের প্রধান উদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন।

এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.