নুতন করে এমপিওভুক্ত হলেন যেসব শিক্ষক

এমপিওভুক্ত হলেন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ১২৫ জন শিক্ষক। চলতি ডিসেম্বর মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ৩০ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৯৫ জন শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৮ম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত ১৭ ডিসেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ১২৫ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। নতুন এমপিওভুক্তদের তালিকা দেখুন:


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.