চুয়াডাঙ্গাঃ জেলার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক শফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছে। সে উপজেলার কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার এরশাদ মাষ্টারের ছেলে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে প্রতিদিনের ন্যায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে সকালে হাটতে বের হয় । হাঁটতে হাঁটতে উপজেলার মুজিবনগর সড়কের ফকিরখালির নিকট পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে শিক্ষক শফিকুল পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
সকালে স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। শিক্ষক শফিকুলকে মৃত অবস্থায় উদ্ধার করে নিজ বাড়িতে আনে। দূর্ঘটনায় তার মাথায় প্রচন্ড আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়েছে বলে ধারনা করা হচ্ছে। দুপুর ২ টার সময় জানাজা শেষে কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
