নিজস্ব প্রতিবেদক।।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে আগামী মঙ্গলবার।
এবারের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে থাকছে টেকসই উন্নয়ন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা।
আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে টেকসই উন্নয়ন, দ্বন্দ্ব নিরসন ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো বিশেষ প্রাধান্য পাবে। এছাড়াও গাজা-মধ্যপ্রাচ্য ইস্যু এ অধিবেশনে গুরুত্ব পেতে পারে। এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে।
এবারের আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নীতিগত পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষকরা। আলোচনার টেবিলে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।
অধিবেশন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের গ্লোবাল ইউরোপ প্রোগ্রাম পরিচালক রবিন কুইনভিল জানান, অধিবেশনে এবার অনেক জরুরি বিষয় রয়েছে, যার ওপর আলোচনা হতে পারে। যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এটিই অধিবেশনের মুখ্য আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে। বিশ্বনেতারা এই বিষয়ে এবার নীতিগত পরিবর্তন আনতে পারেন। যা মোড় ঘুড়িয়ে দিতে পারে।
জাতিসংঘের এ অধিবেশনের মূল পর্বে এবার ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, অধিবেশন শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
