নিজস্ব প্রতিবেদক।।
পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে গোলাম সারওয়ারকে প্রত্যাহার করেছে সরকার। বিগত সরকারের সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরিতে ব্যাংকটির পরিচালক হয়েছিলেন।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক পদ থেকে তাকে প্রত্যাহার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪ এর ১১(১)(চ) অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরিতে নিয়োগ পাওয়া গোলাম সারওয়ারকে ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল