সঙ্গীতশিল্পী পরিচয়ের বাইরেও তাহসান একজন অভিনেতা। গানের পাশাপাশি বিভিন্ন নাটকে অভিনয় করেও পেয়েছেন আলাদা জনপ্রিয়তা। দীর্ঘ ক্যারিয়ারের জীবনে অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ‘যদি একদিন’ ছবিতে ওপার বাংলার নায়িকা শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করে পেয়েছেন প্রশংসাও। |আরো খবর এবার ছেলের সঙ্গে গাইলেন ঈশিতা গাইলেন তাহসান, নাচলো মেয়ে নায়িকা-ই নয়, আমি অভিনেত্রীতে বিশ্বাসী: পূর্ণিমা বেশ কিছুদিন ধরেই নানান বিষয় দিয়ে আলোচনার শিরোনামে আসছেন তিনি।
এবার নতুন খবর নিয়ে হাজির হলেন এই গায়ক ও অভিনেতা। প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা পূর্ণিমার সাথে। না কোন চলচ্চিত্রে নয়, তাদের দেখা যাবে নাটকে। নাটকটির নাম ‘ভালোবাসাবাসি’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করা হচ্ছে নাটকটি। তাহসান বলেন, ‘বেশ আত্মবিশ্বাস নিয়ে সাগর জাহানের সঙ্গে কাজ করছি।
পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। আমার বিশ্বাস, এ নাটকটি দর্শকনন্দিত হবে।’ পূর্ণিমা বলেন, ‘আগে সাগর ভাইয়ের রচনায় অন্য নির্মাতার পরিচালনায় অভিনয় করেছি। এবার তার পরিচালনায় অভিনয় করছি। তাহসান ভাইও গুণী শিল্পী। তার সঙ্গে প্রথম নাটকে অভিনয় করা হচ্ছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ভালোবাসা দিবসে অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’তে প্রচার হবে বলে নাটকটি। প্রসঙ্গত, তাহসান নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি মাসের পুরোটা জুড়েই ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্টেজ শোতে অংশ নেবেন তিনি। অন্যদিকে পূর্ণিমা বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
