শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্প অনুমোদন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনে এনইসি’র মিলনায়তনে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ২২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.