এইমাত্র পাওয়া

ইবি টিএসসিসির পরিচালককে ‘স্বপ্ন’ সাহিত্য পর্ষদের শুভেচ্ছা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র’র (টিএসসিসি) নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সাহিত্য বিষয়ক সংগঠন ‘স্বপ্ন’ সাহিত্য পর্ষদ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে টিএসসিসি পরিচালকের নিজ কার্যালয়ে তাকে এ শুভেচ্ছা জানায় সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন টিএসসিসির উপ-পরিচালক সুদেব কুমার বিশ্বাস, সংগঠনের সভাপতি অনি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আইনুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাইম, পাঠচক্র সম্পাদক জাহিদুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক আলী আরমান রকি, সদস্য উম্মাইয়া মাহমুদ চুমকি প্রমুখ

শুভেচ্ছা বিনিময়কালে ‘স্বপ্ন’ পর্ষদের নেতৃবৃন্দ নবনিযুক্ত পরিচালকের হাতে ‘শব্দতট’ পত্রিকার একটি সংখ্যা তুলে দেন। পরে সদস্যদের পরিচয় ও সংগঠন কার্যাবলি সম্পর্কে তাকে অবহিত করেন। এসময় পরিচালক অধ্যাপক মিজানুর রহমান শিল্প-সাহিত্যের কাজকে এগিয়ে নিতে স্বপ্ন পরিবারকে যে কোন ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.