এইমাত্র পাওয়া

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর এবং প্রিন্টকৃত ফরম কলেজে ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।

শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন আগামী ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর সম্পন্ন করতে হহবে। সোনালী সেবার মাধ্যমে ফি ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবরের মধ্যে কলেজ কতৃর্পক্ষকে জমা দিতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, যেসব কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ (যেমন-ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি) করতে পারেননি সেসব কাজও সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.