শিক্ষাবার্তা ডেস্ক :১৫তম শিক্ষক নিবন্ধনের ১৮তম দিনের ভাইভা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। এদিন স্কুল পর্যায়ের রসায়ন বিষয়ের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ব্যাচ শুরু সকাল দশটায়। দ্বিতীয় ব্যাচ বারোটায় শুরু। দুই ব্যাচে মোট ৪৫৯ জনের পরীক্ষা নেয়া হবে। ভাইভা পরীক্ষা নিতে প্রার্থীদের দুই শিফটে ১৮টি গ্রুপে ভাগ করেছে এনটিআরসিএ। গ্রুপ ভিত্তিক প্রার্থীদের কে কোন বোর্ডে পরীক্ষা দেবেন তা পরীক্ষা কেন্দ্র পৌঁছানোর পর জানানো হবে। আর কোন কর্মকর্তা কোন বোর্ডের দায়িত্ব পাবেন তা পরীক্ষা শুরুর আগে সকাল বেলা নির্ধারণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
