নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বায়োকেমিস্ট্রি ও মনিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান পদে অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হককে নিয়োগ হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, ‘স্মারক নং- বিএসএমএমইউ ২০২৩-১৪৫৮৪, তারিখ- ৩০-১১-২০২৩ মোতাবেক বায়োকেমিস্ট্রি ও মনিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলমকে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। উক্ত নিয়োগ বিধি সম্মত হয়নি বিধায় ইহা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করে ডা. মোহাম্মদ মাসুম আলমকে বায়োকেমিস্ট্রি ও মনিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
‘এই প্রেক্ষিতে বিএসএমএমইউ (সংশোধন) আইন, ২০১২ এর ২৭(২) ধারা অনুযায়ী বায়োকেমিস্ট্রি ও মনিকুলার বায়োলজি বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হককে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।’
‘এই ২৯ আগস্ট ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে এবং পরবর্তী তিন বছরের জন্য বলবৎ থাকবে’, বলা হয় অফিস আদেশে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
