এইমাত্র পাওয়া

শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব হলেন তৌহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এর একান্ত সচিব পদে পদায়ন পেয়েছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-৩) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ এর একান্ত সচিব পদে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-৩) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম পদায়ন করা হলো।  শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কে তাঁর একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.