এইমাত্র পাওয়া

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন অধ্যক্ষ।

মঙ্গলবার দুপুরে স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের জন্য বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় পুলিশ সুপারের কাছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। পরে পুলিশ সুপার তাদের অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি অবগত করেন।

এ সময় পুলিশ সুপার জানান, ইতোমধ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বরাবরে উক্ত পদ হতে ইস্ফতা প্রদান করেছেন।

 এ সময় শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আরও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উত্থাপন করলে পুলিশ সুপার সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে আসে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.