এইমাত্র পাওয়া

বিডিএস প্রথম বর্ষের ক্লাস শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার থেকে সারাদেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের বিডিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আজ রোববার (১৮ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ বিডিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২২ আগস্ট তারিখ শুরু হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.