তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ আর নেই। আজ রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সিটি হসপিটালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই তথ্য জানান।
পৃথ্বী রাজের ঘনিষ্ঠ কয়েকজন জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে তিনি (পৃথ্বী রাজ) ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত তাঁর সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তাঁকে নিথর অবস্থায় পাওয়া যায়।
পৃথ্বী রাজকে দ্রুত সিটি হসপিটালে নেওয়া হয়। পরীক্ষা শেষে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সংগীতের পাশাপাশি পৃথ্বী রাজ এবিসি রেডিওতে কাজ করতেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
