এইমাত্র পাওয়া

গঠিত হচ্ছে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধান উপদেষ্টাসহ ১৭ সদস্যের অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বাড়ির উদ্দেশে গাড়ি যেতে শুরু করেছে। সন্ধ্যা ৬টার পর থেকে সচিবালায়ের মন্ত্রিপরিষদ বিভাগের সামনে থেকে গাড়িগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.