সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেটঃ সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে নগরীর আখালিয়া এলাকার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ করার পরেও তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ নিরাপত্তার স্বার্থে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আখালিয়া এলাকাসহ আশপাশ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। কেউ কোনও বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.