নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান এইচএসসির ৮টি বোর্ডে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ১২ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সকালে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ২ হাজার ২২৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯০ হাজার ২২৬ জন। অর্থাৎ ১২ হাজার ৪৫৯ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি (৩ হাজার ২২৭ জন) অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে।
এছাড়া চট্টগ্রাম বোর্ডে ১০৫৫ জন, রাজশাহী বোর্ডে ১৮৮৩ জন, বরিশাল বোর্ডে ৮৩৭, দিনাপুর বোর্ডে ১৪৭১ জন, কুমিল্লা বোর্ডে ১১১০ জন, ময়মনসিংহ বোর্ডে ৯৭০ জন এবং যশোর বোর্ডে ১৯০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
গত ৩০ জুন থেকে এ বছরের ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে সিলেটের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ৮টি বোর্ড মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখের বেশি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
