মাউশির উপ-পরিচালক হলেন মো: তারিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (বিশেষ) পদে পদায়ন পেয়েছেন মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাউশির সহকারি পরিচালক ( সংযুক্ত)  মো: তারিকুল ইসলাম।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এপদে পদায়ন করা হয়।

মো: তারিকুল ইসলাম ইসলাম বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২৪ তম ব্যাচের (প্রাণিবিদ্যা) কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক।

একই প্রজ্ঞাপনে সহকারী অধ্যাপক, বাংলা ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহা: আবুল কালাম আজাদ (১৭৪৭২) কে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, ঢাকার শিক্ষা পরিদর্শক পদে পদায়ন এবং  (২১১৩৮১৪২০১৬) প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান সরকারি সঙ্গীত কলেজ, ঢাকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরা মুর্শেদকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, ঢাকার সহকারী শিক্ষা পরিদর্শক পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তাগণ আগামী ১০/০৭/২০১৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। কর্মকর্তাগণকে আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.