সলিমুল্লাহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এপদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হলো।

এতে যোগদানের পর যোগদানপত্র তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অবহিত করতে বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.