নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: জেলার বাউফলে আলিম পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবী বিষয়ের শিক্ষক।
জানা গেছে, মঙ্গলবার ২ জুলাই পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসায় আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন। এসময় ওই কেন্দ্রের ট্যাক অফিসার ও উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করে এবং মোবাইল ফোনটি জব্দ করে। এখবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু ঘটনাস্থলে গিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারায় ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তার মুঠোফোনটি জব্দ করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
